বিজ্ঞপ্তি
বরগুনা জেলা কল্যাণ ফোরাম-এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে আমাদের ওয়েবসাইটের কার্যক্রম ও সদস্যসেবা কার্যক্রম নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে।
সদস্যদের প্রয়োজনীয় তথ্য, নোটিশ, সফল কার্যক্রম, অনুদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।
সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীকে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করে সর্বশেষ তথ্য ও নোটিশ সম্পর্কে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।
বরগুনা জেলা কল্যাণ ফোরাম
ঐক্য • সহযোগিতা • সেবা • উন্নয়ন